মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তোফায়েল আহমেদ ভোলা জেলাকে লুটের রাজ্য বানিয়েছিল -হাফিজ ইব্রাহিম

০ টি মন্তব্য 15 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন
print news | তোফায়েল আহমেদ ভোলা জেলাকে লুটের রাজ্য বানিয়েছিল -হাফিজ ইব্রাহিম | সমবানী

উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
সোমবার ২০ জানুয়ারি সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে তার ভাতিজা কে বিনা ভোটে এমপি বানিয়ে তারা পারিবারিক ভাবে লুঠপাট করেছে। ভোলায় তার পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছে। তার ভাগিনা ভাতিজা সহ পরিবারের সদস্যরা লুটপাট করে ব্যাংককে বাড়ি বানিয়ে আলিসান জীবনযাপন করছে। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জনগনের দারপ্রান্তে সেবা পৌঁছে দিতে হবে, এমন কিছু করা যাবে না যতে আওয়ামী লীগের মতো জনবিচ্ছিন্ন হয়ে পালিয়ে যেতে হয়। বিএনপি মুনাফেকি স্বাধীনতা বিরোধী দল নয়, বিএনপি ধর্মনিরপেক্ষ দল।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড,কাজী মোঃ আজম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী ও হাসান হাওলাদার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আকবর পিন্টু, সদস্য সচিব মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মূর্ধা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার,সদস্য সচিব আসিফ আলতাফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপুস্থিত ছিলেন।

উল্লেখ্য- উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে এর আগে উপজেলার সকল ইউনিয়নে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading