শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

০ টি মন্তব্য 39 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক, মোংলা
print news | অবৈধ অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক | সমবানী

মোংলা কোস্ট গার্ড (পশ্চিম জোন) ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্র।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) ভোর ৫টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান ও খুলনার দাকোপ থানা পুলিশের সমন্বয়ে কালিনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোঃ ইয়াসিন মোল্লা (৪০), মোঃ সোহরাব সানা (৬০) এবং মোঃ সিরাজুল সানা (৩০) কে আটক করা হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিনগর বাজারের একটি পুরাতন ভবন থেকে একটি প্লাস্টিকের বস্তায় লুকানো অস্ত্রগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করে মাছের ঘের দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল।

কোস্ট গার্ড ও পুলিশ সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ আলী হোসেন বলেন, এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল, এই অভিযানের ফলে আমরা স্বস্তি পেয়েছি। একইভাবে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, নিয়মিত এ ধরনের অভিযান হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading