সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে আরসিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

০ টি মন্তব্য 30 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রফিকুল ইসলাম, লাখাই
print news | লাখাইয়ে আরসিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। | সমবানী

লাখাই উপজেলায় রাস্তায় আরসিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়মের
অভিযোগ উঠেছে। উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অফিসের প্রতিনিধির উপস্থিতিতে আরসিসি ঢালাই কাজে নির্ধারিত অনুপাত না মেনে ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার ও পরিমাণে রড কম
দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর

স্থানীয়রা জানান, উপজেলার সাতাউক কমিনিটি ক্লিনিক থেকে কানাই নদী পযন্ত ২১৯০ মিটার রাস্তার উন্নয়নের কাজ করছে সিলেট
ডিভিশন উন্নয়ন প্রকল্পের অধীনে রাস্তার কাজ পায় হাসান এন্টার প্রাইজ। শুরু থেকেই রাস্তায় কাজের বিভিন্ন পর্যায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে।

বর্তমানে ১৩ দিন যাবৎ সম্পন্ন সড়ক বাঁশ দিয়ে বন্ধ করে আরসিসি ঢালাই কাজ করছে। আবার ঠিকাদারি প্রতিষ্ঠানটি তড়িঘড়ি করে কাজ শেষ করতে রাতে আধারেও কাজ করেছে বলে জানান স্থানীয়রা। উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানা যায়, এ রাস্তাটির
সরকারি বরাদ্দ প্রায় ৪ কোটি টাকা। রাস্তাটির ২১৯০ মিটার আরসিসি ঢালাই কাজ রয়েছে। শিডিউল অনুযায়ী ঢালাইয়ের প্রতি মিশ্রণে এক বস্তা সিমেন্ট, দেড় বস্তা মোটা বালি, আড়াই কড়াই কালো পাথর, সিমেন্ট ওপিসি,ঢালাইয়ের থিকনেস ৭ ইঞ্চি, রডের খাঁচা নির্মাণে ৮ ও ৮ ইঞ্চি বর্গফুট, ৩৬ ফিট জয়েন্টে বারে ২০ ইঞ্চি ২৫ মিলি রডের ব্যবহারের কথা এবং ঢালাইয়ে রেডি মিক্স মেশিন ব্যবহার বাধ্যবাধকতা রয়েছে।

কাজের গুনগতমান ও টেকসইয়ের কথা তুলে এলাকাবাসী বলছে,কালো পাথরের পরিবর্তে নিম্নমানের সাদা পাথর ও মোটা বালুর পরিবর্তে চিকন বালু ব্যবহার করা হয়েছে। সম্পন্ন রাস্তায় খাঁচা নির্মাণে রডের পরিমাণ কমিয়ে দিয়েছে। ৮ ও ৮ ইঞ্চি বর্গফুটের পরিবর্তে ১০ থেকে সাড়ে ১০ বর্গফুটে রড ব্যবহার করা হয়। রেডি মিক্স মেশিনের পরিবর্তে হ্যান্ড মেশিন দিয়ে ঢালাই করা
হয়েছে।

ওপিসি সিমেন্ট এর পরিবর্তে পিসিসি সিমেন্ট ব্যবহার করছে। কোথায় ও জয়েনিং বা মেচিংবারে রড ব্যবহার করা হয় নি। আবার বেশ কিছু জায়গায় ঢালাইয়ের ৭ ইঞ্চির কম থিকনেস দেওয়া হয়েছে। প্রকল্পটি যথাযথ তদারকির মাধ্যমে গুনগতমান অক্ষুন্ন রেখে বাস্তবায়নে সংশ্লিষ্ট উর্ধ্বতন র্কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাবাসী।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক বলেন রেডিমিক্স মেশিন ওখানে ঢুকেনা,আর নি¤œমানের বালু ও পাথরের ব্যাপারে আমি একচেঞ্জ অফিসে চিঠি দিয়েছি এগুলো সরানোর জন্য,এবং রট বাইন্ডিং এখনো হয়নি এক সুতা রট কম দিতে পারবে না।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading