মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মালিক জনগণ তাই জনশক্তিকে দমন করা যায়না………….. গৌরনদীতে জহিরউদ্দিন স্বপন

০ টি মন্তব্য 15 ভিউ 8 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | দেশের মালিক জনগণ তাই জনশক্তিকে দমন করা যায়না………….. গৌরনদীতে জহিরউদ্দিন স্বপন | সমবানী

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম, জহিরউদ্দিন স্বপন বলেছেন, এই দেশ জনগণের, দেশের মালিক হচ্ছেন এই দেশের নাগরিকেরা।

কিন্তু বিভিন্ন সময় ক্ষমতাসীন গোষ্ঠি, ব্যক্তিবর্গরা জনগণকে পাশ কাটিয়ে জোর করে ক্ষমতাকে আকড়ে ধরার চেষ্টা করেছে। কিন্তু জনগণ তাদের শক্তি দিয়ে বার বার প্রমান করেছে কোন রাষ্ট্র শক্তি দিয়ে জনগণের শক্তিকে দমন করা যায়না। তিনি বলেন, সর্বশেষ ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত এই প্রশাসনকে ব্যবহার করে ফ্যাসিবাদী শেখ হাসিনা জনগণের ভোট ডাকাতি করেছে।

আমরা দেখেছি প্রশাসনের একটি অংশগ্রহনে খুনি হাসিনাকে অবৈধ ভোটে তিনবার নির্বাচিত করেছে। এরইমধ্যে আমরা তালিকা করেছি, এই তিনটি নির্বাচনে বিতর্কিত ডিসি কারা ছিলো। এই তিনটি নির্বাচনে খুনি হাসিনার সর্বশেষ খুনের জন্য তাকে নির্বাচিত ঘোষণা করে স্বাক্ষর দিয়েছিলো কোন কোন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

তিনি বলেন, ৫ আগষ্টে গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে পলাতক শেখ হাসিনা দেশের সকল বাহিনীগুলোকে ব্যবহার করেছে। বাহিনীগুলোকে ব্যবহার করে ছাত্র-জনতাকে হত্যা করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। একমাত্র দেশ প্রেমিক সেনাবাহিনী ব্যতিত আর সকল বাহিনীকে হাসিনা হত্যাকান্ডে ব্যবহার করেছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৯ মার্চ) দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে “অবাধ জাতীয় নির্বাচনের জন্য ফ্যাসিবাদমুক্ত ও পেশাধারী প্রশাসন তথা রাষ্ট্র অপরিহার্য শর্ত” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির আয়োজনে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হাফিজুল ইসলাম, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম খোকন।

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আরও বলেন, আমরা সমস্ত রাজনৈতিক দল এই তালিকা তৈরি করে দুই ভাগে ভাগ করবো। যাদেরকে সরকার বাধ্য করেছে কিন্তু তারা পেশাদারি কর্মকর্তা। আমরা সেই সব পেশাদারি কর্মকর্তাদের সম্মান জানাই এবং আমরা নির্বাচিত হতে পারলে ভবিষ্যতে সেই সব পেশাদারি কর্মকর্তাদের পুরস্কৃত করার জন্য ব্যবস্থা নেবো।

আর আমাদের কাছে যে প্রমান থাকবে, কোন রিটার্নিং, সহকারী রিটানিং অফিসার, কোন ডিসি-ইউএনও এই ফ্যাসিবাদকে তিনটি নির্বাচনের মধ্যদিয়ে ৫ আগষ্টের হত্যার পরিবেশ তৈরি করে দিয়েছিলো। সেই নির্বাচনের সংশ্লিষ্টরা ৫ আগষ্টে হত্যার সহযোগী হিসেবে চিহ্নিত হবে।

শেষে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅদ্ভুতখানে শহীদ ও আহতদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা প্যকেজ নগদ অর্থ প্রদান করেন। আলোচনা সভায় বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading