অর্ন্তবর্তী কালীন সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যেঅবাধ-সুষ্ট, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী
প্রতিনিধিঃ
জাকির জমাদ্দার, বাকেরগঞ্জ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন,দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার,এতে যদি কালক্ষেপণ করা তাহলে মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দিবে। গত ১৬ বছর নিজেদের লোকজনকে লুটপাটের গণতন্ত্র দিয়েছিল আওয়ামী লীগ। অন্যদিকে জনগণের গণতন্ত্র হরণ করেছিলো তারা। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে বরিশাল বিভাগে ৩১ শহিদ পরিবারের সৌজন্য সাক্ষাৎ ও উপহার সামগ্রী বিতরণকালে শনিবার দুপুরে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি উপজেলার সুন্দরকাঠী গ্রামে শহিদ আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন,আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ,যা পেত সবই খেয়ে ফেলতো। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ ৩৫ হাজার কোটি-ই পাচার করেছে আওয়ামী লীগ। অন্যদিকে শেখ হাসিনা রক্ত পিপাসু, ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ খুন করেছে।
রিজভী আরও বলেন,শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারী মনে করতেন। তাই তিনি (শেখ হাসিনা) নিজের ইচ্ছেমত দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছে। বিরোধী মতের উপর খুন,গুম,নির্যাতন চালিয়েছে। এখন ভারতে পলাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করিয়েছে। তাই ফ্যাসিবাদ পুনরায় যেন ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ স্বার্থক হবে বলে জানান তিনি।
আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু,বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক,সাবেক সাংসদ আবুল হোসেন খান,বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক,যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার,জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহিন,বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার,পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহিন তালুকদার প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
