সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন সহ অন্যান্যদের সাথে বৈঠক করেন সেনাবাহিনীর জি ও সি ।

০ টি মন্তব্য 5 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন সহ অন্যান্যদের সাথে বৈঠক করেন সেনাবাহিনীর জি ও সি । | সমবানী

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট ১৭ পদাতিক ডিভিশনের জি ও সি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো আলীমুল আমীন সুনামগঞ্জ জেলা পরিদর্শন করেন। তিনি সোমবার দুপুর বেলা সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুনামগঞ্জ জেলার অসামরিক প্রশাসন , আইন শৃংখলা রক্ষা কারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা করেন।

মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

জিওসি এসময় নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও পরিদর্শনকালে তিনি ‘ইন এইড ডু সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading