তাফসির মাহফিলে অতিথি হওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের উত্তেজনাভান্ডারিয়ায় প্রশাসনের হস্তেক্ষেপে ৯দিন ব্যাপি মাহফিল স্থগিত
প্রতিনিধিঃ
ভান্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভান্ডারিয়ায় বন্দর ৬৯তম ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাফসির মাহফিল আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে চার থেকে পাঁচদিন যাবৎ তীব্র উত্তেজনা বিরাজ করায় বড় ধরণে সংর্ঘষ এরাতে উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতির হস্তক্ষেপে তাফসিল তাফসীরুল কুরআন মাহফিল অনিবার্য কারণবশত স্থগিত করে গন নোটিশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা।
গন নোটিশে উপজেলা নিবাহী অফিসার বলেন পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া উপজেলার ঐতিহাসিক ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দান, ভান্ডারিয়া বাজার, ০৩ নং ওয়ার্ড, ভান্ডারিয়া পৌরসভা, ভান্ডারিয়ায় ২২ এপ্রিল ২০২৫ রোজ মঙ্গলবার সন্ধ্যা থেকে ৩০ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ রোজ বুধবার পর্যন্ত ০৯ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিল অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তীতে উক্ত মাহফিলের তারিখ ও সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য ভান্ডারিয়ার বন্দর ৬৯তম তাফসিরুল কোরআন মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই তাফসিরুল কোরআন মাহফিল দীর্ঘ বছর যাবত জাতীয় পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মনিরুল হক জোমাদ্দার সভাপতিত্ব করে আসছিলেন। ৫ আগষ্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের ধারাবাহিকতায় বিএনপির একাংশ আহবায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন নিরপেক্ষ একটি কমিটির করার জন্য তার সমর্থন ব্যক্তিরা জেলা প্রশাকের বরাবার কমিটি পরিবর্তনের জন্য আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিত্রে উপজেলা নির্বাহী অফিসার পূর্বে কমিটির নেতৃবৃন্দদের সাথে একটি সমজতা করার লক্ষে গত ১৭ এপ্রিল উপজেলা তার কার্যালয় একটি বৈঠক করে পরিস্থতি নিয়ন্ত্রনে নিতে উপজেলা নির্বাহী আফিসার সমজতার ভিত্তিতে তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটি করে দেয়া হয়। এতে উপস্থিতের মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির আহবায়ক আহম্মদ সোহেল মনজুর সুমনকে প্রধান অতিথি ও আলহাজ¦ মাওলানা আব্দুল জলিলকে সভাপতি করা হয়। ওই কমিটিতে আওয়ামীলীগ ও ১৪ দলের শরিক জাতীয় পার্টি (জেপি)’র কয়েকজন নেতা কর্মী থাকায় বিএনপির আপর গ্রুপ (মাহমুদ হোসেন) সমর্থক গ্রুপ মানরতে রাজি না হয়ে নেতা কর্মীরা বিক্ষোভ শুরু করেন।
তিমধ্যে দুই গ্রুপের দলীয় কোন্দল বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা কর্মসূচি পালন করে থাকেন। তাফসীর কমিটি নিয়েও শুরু হয় দলীয় অভ্যন্তরীণ টানাপোড়েন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টায় মাহমুদ হোসেনের সমর্থনকারীরা কাঠপট্রির অফিস প্রাঙ্গন থেকে তাফসির নিয়ে অপরাজনীতি বন্ধ একতরফা মনগড়া অবৈধ কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
পরে ইউএনও বরাবরে স্মারকলীপি প্রদান করে। এর পর থেকে দুই গ্রুপের মধ্যে শহরে উত্তেজনা ছড়ি পরে এবং প্রশাসন সংঘাত এরাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
