উচাখিলা বাজারে ইজারাদারের ত্রাস, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীর
প্রতিনিধিঃ
আতিকুর রহমান শিপন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের ঐতিহ্যবাহী উচাখিলা বাজারে ইজারাদার মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে একচেটিয়া দখলদারিত্ব, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বাংলা ১৪৩২ সনের বাজার ইজারা পাওয়ার পর থেকে তিনি নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের মতো করে বাজার পরিচালনা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
অভিযোগে বলা হয়, বাজারে দোকানপাট উচ্ছেদের নামে হয়রানি, ব্যবসায়ীদের মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অনিয়ম চালিয়ে যাচ্ছেন সাইফুল ইসলাম। ২২ মার্চ ২০২৫ রোজ শনিবার এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পুরো বাজারে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
একজন ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, “আমরা প্রতিদিন হুমকি নিয়ে ব্যবসা করছি। দোকানে বসলেই চাঁদা চাওয়া হয়, না দিলে গালাগাল, এমনকি মারধর পর্যন্ত করছে। এমন ভয়ভীতির মধ্যে আমরা আর থাকতে পারছি না।”
ব্যবসায়ীদের দাবি, বর্তমান ইজারাদারকে অপসারণ করে অবিলম্বে নতুনভাবে বাজার পরিচালনার দায়িত্ব নিরপেক্ষভাবে কাউকে দেওয়া হোক। তারা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন (৬ এপ্রিল) রবিবার।
বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, “ব্যবসায়ীদের অভিযোগ দেখে পরে বিস্তারিত বলবো।
বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবসায়িক নিরাপত্তা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
