ফুলপুরে ইয়ার্কি করে টিকটক করতে গিয়ে পুলিশের হাতে ধরা কিশোররা মুচলেকায় ছাড়
প্রতিনিধিঃ
মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে ইয়ার্কি করে পুলিশের গাড়িতে বসে টিকটক করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ফাহিম ও আতাউর রহমানসহ বেশ কয়েকজন কিশোর। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে।
জানা যায়, ফাহিম, আতাউর রহমান, নাবিল, তানভির, আনিছুর রহমান, তাছিন সরকার ও মাহিন হাসান রিয়াদসহ ৭ জন কিশোর ফুলপুর থানা কম্পাউন্ডে পুলিশের গাড়ি পেছনে রেখে টিকটক ভিডিও বানায়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে উত্তরবঙ্গের সংবাদ নামে একটি অনলাইন পোর্টালে ২৩ অক্টোবর বিকাল ৪টা ১১ মিনিটের সময় ‘ফুলপুরের কিশোর গ্যাং এর অপরাধের প্রবণতা বেড়েই চলেছে’ শিরোনামে একটি নিউজ পাবলিশ করে। নিউজটিতে যা উল্লেখ করা হয়েছে আসলে মূল ঘটনা তা নয়। ওরা টিকটক করতে গিয়ে ইয়ার্কি করায় পুলিশ তাদের এ ধরনের কাজ আর না করার জন্য সতর্ক করেছিল।
এ ঘটনায় ফুলপুর থানার ওসি আব্দুল হাদি কিশোর ও তাদের অভিভাবকদের থানায় ডেকে নেন। পরে কিশোররা তাদের ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে। পরে তারা এরকম আর করবে না মর্মে অঙ্গীকার ব্যক্ত করলে ও তাদের অভিভাবকরা থানায় মুচলেকা প্রদান করলে তাদের ছেড়ে দেওয়া হয়।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
