শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ বিজিবি কর্তৃক দেড় কোটি টাকার নানা পণ্য আটক।

০ টি মন্তব্য 13 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | সুনামগঞ্জ বিজিবি কর্তৃক দেড় কোটি টাকার নানা পণ্য আটক। | সমবানী

২০ নভেম্বর আনুমানিক ভোর তিনটায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ সদর উপজেলার মঈনপুর এলাকার পরিত্যাক্ত বাড়ী এবং সুরমা নদীতে পরিত্যাক্ত নৌকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী আটক করে।

যার সর্বমোট আনুমানিক মূল্য- এক কোটি সাতান্ন লক্ষ উনষাট হাজার আটশত টাকা।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী ও বিজিবির জেসিও- নায়েব সুবেদার মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে ১৯ জন বিজিবি এবং ৪ জন পুলিশ সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং কসমেটিক্স সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading