মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোটারী ক্লাব সিলেট কর্তৃক আনোয়ারা মতিন একাডেমিতে তিনটি প্রকল্পের সফল বাস্তবায়ন।

০ টি মন্তব্য 8 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | রোটারী ক্লাব সিলেট কর্তৃক আনোয়ারা মতিন একাডেমিতে তিনটি প্রকল্পের সফল বাস্তবায়ন। | সমবানী

রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল কর্তৃক চৌকিদিখি সিলেট এয়ারপোর্ট রোডস্থ আনোয়ারা মতিন একাডেমিতে একসাথে তিনটি প্রকল্প বাস্তবায়ন করে। একাডেমির শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানির ফিল্টার স্থাপন প্রকল্প, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী হস্তান্তর ও রোটারীর promotion of 4-Way test সম্বলিত ক্লাস রুটিন কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা মতিন একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ নর্থইস্ট মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শামসুল আলম চৌধুরী। সিলেট ইমপেরিয়াল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট বাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং বাকি সকল শিক্ষার্থী এবং উপস্থিত অভিভাবকদের মাঝে রোটারীর চাবি দ্বারা সম্বলিত কার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজের কল্যাণে রোটারি ক্লাব ও রোটারিয়ানদের অবদানের বিস্তারিত উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন।

◦ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ আবুল হাসনাত চৌধুরী শামীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট ডেপুটি কোঅর্ডিনেটর পি পি রোটারিয়ান হাসান কবির চৌধুরী, বক্তব্য রাখেন নবনির্বাচিত সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক রোটারিয়ান পি পি তাহমিনা হাসান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিনিয়র রোটারিয়ান সিলেটের সাবেক এরিয়া ডিরেক্টর ও জালালাবাদ ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট পি পি হানিফ মোহাম্মদ, বক্তব্য রাখেন আনোয়ারা মতিন একাডেমির ম‍্যানেজিং ডিরেক্টর মেহরান সাকিব চৌধুরী, ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট জিন্নুন আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন লাহিন এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান কাউসার উদ্দিন প্রমুখ। বক্তব্য শেষে অতিথিবৃন্দ সুপেয় পানির ফিল্টার স্থাপন প্রকল্প পরিদর্শন করেন এবং সিলেট ইম্পেরিয়াল রোটারি ক্লাবের এই মহতি কার্যক্রমের প্রশংসা করেন ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading