সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

০ টি মন্তব্য 23 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
print news | শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে মানববন্ধন | সমবানী

গাজীপুরের শ্রীপুরে আবদুল আওয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর মা মামলা দায়ের করেন। সেই মামলা প্রত্যহারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় আবদুল আওয়াল কলেজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দু’পাশে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা আতাউর রহমান খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে অভিহিত করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভ ও মানববন্ধন করেছি। অতি দ্রুত মামলাটি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

কলেজের শিক্ষার্থী সিয়াম, সুবর্ণা বলেন,’কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে সাহস দিয়েছেন। আমাদেরকে খাবার পানিসহ অনেক খাবার সরবরাহ করছেন। অথচ তিনিই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী। এমন মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যিনি কাছ থেকে সাহস দিয়েছেন তিনি খোকন সরকার। তাকে মামলা দেয়া খুবই দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে তার মামলা প্রত্যাহারের দাবী জানায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, অবরোধের ফলে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের যানজট সৃষ্টি হয়। দপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তিনি মামলার এজহারভুক্ত আসামি।আমরা মামলা তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের অব্যহতি দেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading