আজ হিলিতে আসছেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন হুইল চেয়ার বিতরণ ও ইফতার মাহফিলে যোগ দিবেন
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
জাতীয় সমাজকল্যাণ ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের অনুদান ও হুইল চেয়ার বিতরণ এবং স্থানীয় দলীয় নেতা-কর্মীদের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ নির্বাচনি এলাকা হাকিমপুরে আজ আসছেন দিনাজপুর-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
অনুদান ও হুইল চেয়ার বিতরণ বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওত হোসেন শিল্পী।
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের সফর সময়সূচি মোতাবেক আজ সকাল দশটায় নিজ বাসভবন নবাবগঞ্জের মতিহারা গ্রামে গরীব দুস্ত ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন।

এরপর আজ বিকেল চারটায় নবাবগঞ্জ থেকে হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে সাড়ে চারটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জতীয় সমাজকল্যাণ ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের অনুদান ও হুইল চেয়ার বিতরণ করবেন। একই দিন বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হাকিমপুর সরকারি কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
তাঁর আগমন উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
