শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর | সমবানী

দিনাজপুরের বিরামপুরে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় স্বনির্ভর বাংলাদেশ গড়তে দল-মতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী Tarique Rahman-এর অঙ্গীকার অনুযায়ী দেশকে স্বনির্ভর করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, বিএনপি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাই তৃণমূল মানুষের মুখে হাসি ফোটাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড প্রদান এবং খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না।
সভায় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা সুলতানা নীলা।

বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুরী চৌধুরী রুবেলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading