বানারীপাড়ায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতিনিধিঃ
মোঃ সাব্বির হোসেন, বরিশাল
বরিশালের বানারীপাড়া পৌর শহরে বাবা–মায়ের সঙ্গে অভিমান করে দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঈদগাহ সংলগ্ন ‘লুৎফা ভিলা’ এলাকায় এ ঘটনা ঘটে।পরিবারের সদস্যরা দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাহিদ (১৫) ওই এলাকার ভাড়াটিয়া ও এনজিও কর্মী মো. জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনিস্টিউটশন (পাইলট) বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী এক ভাড়াটিয়ার জানালায় ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে তুচ্ছ বিষয় নিয়ে মা তাকে বকাবকি করেন। এতে অভিমান করে নাহিদ চরম সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশীরা জানান, পড়াশোনায় সে মোটামুটি ভালো ছিল। সাময়িক কষ্ট ও জেদের বশবর্তী হয়েই সে এমন পথ বেছে নিতে পারে বলে তাদের ধারণা।
ওসি মজিবুর রহমান জানান, নিহত শিক্ষার্থীর বাবা বরিশাল জেলা প্রশাসকের নিকট পোস্টমর্টেম না করার জন্য লিখিত আবেদন করেন। বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন আবেদনটি মঞ্জুর করেন। এদিকে, ঘটনাটি ঘিরে বানারীপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
ঘটনাটি অল্প সময়ের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, বানারীপাড়ায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু-কিশোর। সচেতন মহল মনে করছে, পারিবারিক ও মানসিক বিষয়গুলোতে আরও সংবেদনশীলতা ও সচেতনতা প্রয়োজন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
