সখিপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারী গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ
প্রতিনিধিঃ
জাহাঈীর আলম, ময়মনসিংহ
টাঙ্গাইলের সখিপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদারের বিরুদ্ধে সরকারী সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।
জানা যায়, আবু বকর তালুকদার এর স্ত্রী ভালুকা কৃষি অফিসে কর্মরত আছেন। তার স্ত্রী ভালুকায় যোগদানের পর ভালুকার ওয়াহেদ টাওয়ারে বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করছেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ আবু বকর তালুকদার প্রতিদিন সকালে সরকারী গাড়ি দিয়ে অফিসে যান আবার অফিস শেষে তিনি সেই সরকারী গাড়ি ব্যবহার করে ভালুকা তার বাস ভবনে আসেন। সরকারী গাড়ি দিয়ে প্রতিদিন ১২০ কিলোমিটার রাস্তায় সরকারী তেল খরচ হলে সরকার মাসে কত টাকা রাজস্ব হারাচ্ছে সেই একটা তোলা রইলো?
৬ জানুয়ারী রাতে সখিপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর গাড়ি ব্যবহার করে তিনি ভালুকা বাসস্ট্যান্ডে আসেন। তখন তার সাথে তার স্ত্রী সন্তান কেও দেখা যায়। পরে সরকারী গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি ঔধত্যপূর্ণ আচরন করেন৷
এসময় তার ড্রাইবার তাকে সখিপুর থেকে এসে ভালুকা নামিয়ে দিয়ে যাওয়ার কথা স্বীকার করেন৷ এসময় তিনি সাংবাদিকদের কথা ভিডিও করতে থাকেন৷ পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে ভালুকার সাংবাদিকরা তার পিছু নেয়। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ভালুকার জাতীয় গ্রিডে চলে যান। পিছনে গিয়ে সাংবাদিকেরা জাতীয় গ্রিডের নিরাপত্তা রক্ষিদের কাছে জানতে চান যে সখিপুরের নির্বাহী প্রকৌশলী সারাদিনে কখনো এখানে এসেছিলেন কি না? তখন তারা বলেন, সখিপুরের নির্বাহী প্রকৌশলী সারাদিন আসেনি, এখন একটি গাড়ি ঢুকেছে এই গাড়িতে তিনি আছেন কিনা জানানেই।
কিছুক্ষন পর তিনি বাইরে এসে সাংবাদিকদের ডেকে নিয়ে গ্রিডের কাজে এসেছেন বলে জানান এবং কথাবার্তা ভিডিও করতে থাকেন। পরে তিনি সাংবাদিকদের দেখা নিবার হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শি সাংবাদিকরা।
এ ঘটনায় জাতীয় দৈনিক আজকের সংবাদ পত্রিকার ভালুকা প্রতিনিধি ও জনপ্রিয় স্যাটালাইট “চ্যানেল এস” এর ভালুকা প্রতিনিধি ওমর ফারুক তালুকদারকে নানা ভাবে হয়রানির চেষ্টা করছেন ঐ নির্বাহী প্রকৌশলী।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
