বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই দূর্বৃত্তদের

০ টি মন্তব্য 7 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

খুরশীদ আলম, চরফ্যাশন (ভোলা)
print news | চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই দূর্বৃত্তদের | সমবানী

ভোলার লালমোহনে চালক আবু বকর বলি (৫৫)কে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। লালমোহন থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতের ছেলে আলম জানায়,মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় তার বাবা আবু বকর বলি নিজ বাড়ি থেকে উপার্জনের জন্য বোরাক নিয়ে বের হয়। রাতের দিকে তাকে ফোন করে জানায় লালমোহন উপজেলার গজারিয়া বাজারের আপডাউন একটি ভাড়া পেয়েছে। রাত দশটা পেড়িয়ে গেলেও পিতার বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। খোঁজ-খবর নেয়ার একপর্যায়ে ঢাকায় কর্মরত এক আত্মীয় ইমরানের মাধ্যমে ফেসবুকের সূত্রে জানতে পারেন লালমোহন উপজেলার কচুখালী ২ নং ওয়ার্ডে রাস্তার পাশে তার বাবার লাশ পড়ে আছে।

লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে ছুরি দিয়ে হত্যা করেছে। ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এজহার প্রস্তুত হলে মামলা নেওয়া হবে। এছাড়াও এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত আবুবকর এওয়াজপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মৃত ওসমান গনির ছেলে। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক। পরিবারের এক সদস্য জানায়, তিনি এক বছর পূর্বে ঋণ নিয়ে আড়াই লাখ টাকায় এই বোরাকটি খরিদ করে উপার্জনের মাধ্যমে সংসার পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading