বেহাল অবস্থা হিলির রাস্তাঘাট, ভোগান্তিতে পথচারীরা।
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
দিনাজপুরের হিলির প্রধান সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক, বাস, অটোচালকসহ পথচারীদের। বিশেষ করে বর্ষার সময় কাদা এবং শুকনো মৌসুমে ধুলোবালিতে নাকাল হিলিবাসী।
স্তায় পথচারীদের চলাচলের জন্য মাঝে মাঝে ইট বিছিয়ে দেওয়া হলেও সেগুলোতে গর্ত সৃষ্টি হয়ে তা আরো বিপদের কারণ হয়ে দাড়িয়েছে। এতে করে হাসপাতালগামী রোগীরা পড়ছেন বেশি বিপাকে। ভূমি অধিগ্রহণ সমস্যা কাটিয়ে উঠলেই দ্রুত কাজ শুরু হবে বলছেন উপজেলা প্রশাসন।
হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট পর্যন্ত ফোর লেনের কাজ সম্পন্ন হলেও হিলি চারমাথা থেকে হিলি মহিলা কলেজ পর্যন্ত ভূমি অধিগ্রহণ সমস্যার কারণে বন্ধ আছে কাজ। হিলি থেকে জয়পুরহাট হয়ে ঢাকা যাওয়ার একমাত্র সড়ক এটি। ইট বিছিয়ে রাস্তাটি মাঝে মাঝে দিনাজপুর সড়ক ও জনপদ থেকে সংস্কার করে থাকে।
এতে করে প্রতিদিন ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। তবে কাদার হাত থেকে কিছুটা রক্ষা পেলেও শুকনো মৌসুমে ধুলোবালিতে নাকাল হয় পথচারীরা। রাস্তার ছোট-বড় গর্তের কারণে নানামুখী সমস্যায় পড়তে হবে যানবাহনের যাত্রীদের।
কথা হয় কয়েকজন পথচারীসহ কয়েকজন অটো ও বাস-ট্রাক চালকের সঙ্গে। তারা বলেন, রাস্তার বেহাল দশার কারণে তারা ঠিক মত গাড়ি চালাতে পারে না। ছোট-বড় গর্তের কারণে প্রায় সময় ঘটে দুর্ঘটনা। স্কুলগামী শিক্ষার্থী এবং রোগীদের চলাচল করতে বেশি অসুবিধা হয়। কোনো সরকারই এই রাস্তার বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করেনি বলেও অভিযোগ তাদের।
হিলি ব্যবসায়ী কামাল বলেন, হিলি স্থলবন্দর থেকে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও প্রধান সড়কটির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। সড়কটির বেহাল দশা নিয়ে বার বার বৈঠক করা হলেও আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে ক্ষোভ প্রকাশ তিনি।
এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, হিলির ফোর ল্যানের কাজ কিছুটা শেষ হয়েছে, তবে হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত কাজ শেষ হয়নি। ভূমি অধিগ্রহণের কারণে কাজ বন্ধ আছে। ভূমি অধিগ্রহণ শেষে দ্রুত রাস্তার কাজ শুরু হবে।
উল্লেখ্য, গত ১৮ জুন বুধবার হিলির ভাঙ্গা রাস্তায় ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১০ বছরের এক স্কুল ছাত্রী মারা যায়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
