লাখাইয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি উদ্বোধন।
প্রতিনিধিঃ
রফিকুল ইসলাম, লাখাই
লাখাই উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী জাতের ( ব্রিধান-৯২) সমলয় চাষাবাদ এর ৫০ একর ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বামৈ ইউনিয়নের মারুগাছ হাওয়াড়ে সমলয় প্রদর্শনী মাঠ সংলগ্ন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তা রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা সমলয় পদ্ধতিতে কৃষি কাজ করছে এটা সুখবর । কম সময়ে এবং কম খরচে কৃষকরা যাতে ফলন তাদের ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। খাদ্যের চাহিদা পূরণে খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে।
পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের মাধ্যমে চারা রোপন করতে হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকরা লাভবান হবে। সরকার কৃষকের কথা চিন্তা করে বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন। সময়, অর্থ ও শ্রমিক সাশ্রয়ের জন্য সরকার বিভিন্ন পদ্ধতিতে চাষাবাদের জন্য মেশিনারী তৈরি করছেন। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমর ধানের চারা রোপন করলে সময় ও অর্থ কম লাগবে । শ্রমিকের অভাব দূরীভূত হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য উপস্থাপনায়,বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম,লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিপু ফরাজি, উদ্যোক্তা কৃষক মুক্তার হোসেন। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল মিয়া, পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রশান্ত পাল।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
