গৌরনদীতে মহান মে দিবস পালন উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
বিএম বেলাল, গৌরনদী
শ্রমজীবী মানুষের অথিকার প্রতিষ্ঠার লক্ষে শ্রমিক-মালিক সুসম্পর্ক, নীতি, আদর্শ বজায় রেখে বাংলাদেশের কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যহত রাখার অঙ্গীকার করে বরিশাল জেলার গৌরনদীতে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গৌরনদী উপজেলার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে এক আলোচনা ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন গৌরনদী উপজেলার সভাপতি মো. সেলিম সরদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভাগীয় শুরা সদস্য গৌরনদী-আগৈলঝাড়া থেকে নমিনি প্রাপ্ত হাফেজ মাওলানা আলহাজ¦ কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিন, পৌর জামায়াতের আমীর আলহাজ¦ মাওলানা মো. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মোঃ রুহুল আমিন সবুজ, বাইতুল মাল সম্পাদক মাওলানা মো. ছিদ্দিকুর রহমান, পৌর বাইতুল মাল সম্পাদক মো. আনোয়ারুল হক নিরু, ৬নং পৌর ওয়ার্ড আমীর মো. আনোয়ারুল মোস্তফা টিপু, মীর মো. নাসীর উদ্দিন, আবদুল ওয়াহিদ মাসুম, বিএম বেলাল-সহ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন গৌরনদী উপজেলার সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
