বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 3 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
print news | দুমকিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | সমবানী

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১নভেম্বর) সকাল ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মূল ফটক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলামের সঞ্চালনায বক্তব্য রাখেন, সমবায়ীদের মধ্য থেকে দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি সৈয়দ মুহ. ইখতিয়ার উদ্দিন, রাজাখালী খানবাড়ী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ কামরুল ইসলাম, রাজাখালী একতা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading