রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুর হাসপাতালে মিলছে না জলাতঙ্কের টিকা

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | বিরামপুর হাসপাতালে মিলছে না জলাতঙ্কের টিকা | সমবানী

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালে জলাতঙ্কের টিকার (র‍্যাবিস) সংকট দেখা দিয়েছে। দুই সপ্তাহ ধরে টিকা না থাকায় বিষাক্ত প্রাণী (কুকুর-বিড়াল) দ্বারা আক্রান্ত রোগীরা বিপাকে পড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ত্বরিত টিকা আসার সম্ভাবনা নেই।

বিরামপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত প্রায় তিন মাস আগে হাসপাতালে ৪০০ পিস র‍্যাবিস টিকা আনা হয়। কিন্তু বিরামপুর উপজেলাটি পার্শ্ববর্তী হাকিমপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলার কেন্দ্রস্থলে হওয়ায় ওই এলাকার রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ফলে মাত্র তিন মাসের মধ্যে ৪০০ পিস টিকা শেষ হয়ে যায়। গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ থেকে এই হাসপাতালে কোন র‍্যাবিস টিকা নেই। বিষাক্ত প্রাণী দ্বারা আক্রান্ত কিছু রোগী দোকান থেকে র‍্যাবিস টিকা কিনে প্রয়োগ করলেও সাধারণ রোগীরা পড়ছেন বিপাকে।

তারা বিনামূল্যে টিকার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ছুটাছুটি করছেন। এতে তারা আর্থিক ক্ষতি ও সময় ক্ষেপণের মুখে পড়ছেন।

পৌর এলাকার দয়েরপাড় গ্রামের কৃষক আহাচান আলী বলেন, ২৬ ফেব্রুয়ারি তাকে বিড়ালে কামড় দেয়। তিনি বিরামপুর হাসপাতালে এসে টিকা না পেয়ে দোকান থেকে ৫০০ টাকা দিয়ে টিকা কিনে প্রয়োগ করেছেন। পরবর্তী দুই ডোজ টিকা তিনি ২০ কিলোমিটার দূরবর্তী ফুলবাড়ী হাসপাতাল থেকে নিয়েছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা স্থানীয়ভাবে টেন্ডারের মাধ্যমে টিকা কিনতে বলেছেন। টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ত্বরিত র‍্যাবিস টিকা আনার কোন ব্যবস্থা নেই।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading