বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি, তালাবদ্ধ বোরহানউদ্দিন ২২৫ বিদ্যুৎকেন্দ্র
প্রতিনিধিঃ
ভোলা–বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে দ্বীপজেলা ভোলা। ১লা ডিসেম্বর সোমবার দুপুর ২টার দিকে কয়েক হাজার বিক্ষোভকারী বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসফিল্ডসংলগ্ন ২২৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র ঘেরাও করে মূল ফটকে অবস্থান নেন। উপজেলা প্রশাসন ও বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও কোনো সমাধান না মেলায় তারা কেন্দ্রের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা আব্দুল জব্বার কলেজ মাঠে একত্রিত হন। সেখান থেকে বিশাল পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা–চরফ্যাশন মহাসড়ক হয়ে শাহবাজপুর গ্যাসফিল্ডের দিকে অগ্রসর হয়। পথে পুলিশের বাধার মুখে দিক পরিবর্তন করে তারা কাছাকাছি ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে অবস্থান নেন এবং পাঁচ দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।
ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি—বরিশালের সঙ্গে স্থায়ী সড়ক যোগাযোগ গড়ে তুলতে ভোলা–বরিশাল সেতু নির্মাণ। সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী ঢাকাসহ ভোলায় এই দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন করছে সাধারণ মানুষ ও নাগরিক সংগঠনগুলো।
গত ২৮ নভেম্বর আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ভোলা–বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। তারও আগে একই দাবিতে ভোলায় সফররত সরকারের তিন উপদেষ্টাকে ঘেরাও করে রাখেন তারা।
সরকার এখনো দাবিগুলো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
