দুমকিতে সা’দপন্হীদের গ্রেফতার ও নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে সা’দপন্হীরা শুরায়ী নিজামের সাথীদের উপর অতর্কিত হামলায় আহত ও নিহতের ঘটনায় বিচার ও সাদপন্হীদের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করে দুমকি উপজেলার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহিদি জনতা।
সোমবার (২৩ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার লেবুখালী -বাউফল মহাসড়কের সরকারি জনতা কলেজ সংলগ্ন মদিনাতুল উলুম হিফয মাদ্রাসার সামনে থেকে এক প্রতিবাদ সমাবেশ দুমকি উপজেলা পরিষদ চত্বরে এসে সভায় বক্তব্য রাখেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ জহরুল হক, অধ্যাপক ড. মো: লোকমান আলী, দুমকি উপজেলা তাবলীগের শুরা সদস্য মাওলানা রুহুল আমিন, দুমকি উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
দুমকি উপজেলার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহিদি জনতার পক্ষে মাওলানা রুহুল আমিন ও মাওলানা আবুল বাশার স্বাক্ষরিত ৪দফা দাবি সম্বলিত এক স্বারকলিপি দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর কাছে হস্তান্তর করেন।
পরে তারা দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন এর কাছেও স্মারকলিপির কপি প্রদান করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওলামা মাশায়েখ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
