মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রতিনিধিঃ
“পবিপ্রবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নেপথ্যে কর্মকর্তা জুয়েল” শিরোনামে সম্প্রতি কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েল।
সোমবার (৬অক্টোবর) রাত সাড়ে ৯টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইদুর রহমান জুয়েল বলেন, সম্প্রতি কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত একটি মিথ্যা, বিভ্রান্তিকর, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে তিনি তাঁর অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করেন।
তাঁর দাবি তিনি কখনো কোনো পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলেননাই কিংবা এসংক্রান্ত কোনো অনৈতিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন না। উক্ত পরীক্ষায় দিন তিনি পরীক্ষা নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্ধারিত কেন্দ্রে সততা,নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তাঁর বিরুদ্ধে যেসব তথাকথিত স্কিনশর্ট বা ডিজিটাল প্রমানের কথা বলা হচ্ছে, তা নিছক মনগড়া এবং ডিজিটাল জালিয়াতির মাধ্যমে তৈরি । প্রায় দুই বছর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০২৩ অনুষ্ঠিত হয়েছিল। এ দীর্ঘ সময়ে উক্ত কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ বা প্রমাণ কোথাও উপস্থাপিত হয়নি। ওই পরীক্ষায় তাঁর কোন আত্মীয় স্বজন, পরিচিতজন বা ঘনিষ্ঠ ব্যক্তি অংশগ্রহণ করেছে এমন তথ্যও তাঁর জানা নেই।
তিনি আরো জানান, সাম্প্রতিক এই সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁর ব্যক্তিগত মর্যাদা, সামাজিক সম্মান ও প্রশাসনিক সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।তিনি এই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের পেছনে যারা ষড়যন্ত্রে জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টি নিরপেক্ষ ভাবে তদন্ত করে সত্য উদঘাটনের দাবি জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
