সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)- এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মাজেদ এবং সা, সম্পাদক আতিউর নির্বাচিত
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)- এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফবিএবি) কার্যালয়ে ৯ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ১০১ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদের ২টি ও সহ-সাধারণ সম্পাদক পদের ৭টি ভোট নষ্ট হয়। সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি. এম. মইনউদ্দীন হিরু উড়োজাহাজ প্রতীক নিয়ে পান ২৮ ভোট। সহ- সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহিদুল ইসলাম রিপন পান ৬ ভোট।
এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান এবং অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ দিলওয়ার হোসেন শাহ, মোঃ সাফায়েত হোসেন সজিব এবং মোঃ আরিফুর রহমান। বিকেলে কমিশনাররা ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
