কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে, সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার আব্দুল হান্নান, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,কাউখালী থানার এস আই মাসুদ আল মামুন,শিক্ষক নেতা শামসুর রহমান মিজান, সুব্রত রায়, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ ,যুবদলের সদস্য সচিব সারিফুল আজম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপন করা হবে। আপনাদের সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথভাবে পালন করা হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
