সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা।

০ টি মন্তব্য 10 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রফিকুল ইসলাম, লাখাই
print news | লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা। | সমবানী

লাখাই উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন উপলক্ষে গতকাল বিকাল ৩ টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় বীরমুক্তিযোদ্ধা, লাখাই থানার ওসি (তদন্ত) শিক্ষক ,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ জুম্মা মসজিদে মিলাদ- দোয়া, মোনাজাত, মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান এর মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হবে।

এ সভায় নির্বাহী কর্মকর্তা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ সকল কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading