২৪ জুলাই আন্দোলনে শহীদদের স্মরনে গৌরনদীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
বিএম বেলাল, গৌরনদী
বিএনপি, ছাত্রদল যুবদল স্বেচ্ছা সেবক দলের নেতাদের সতর্ক করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সাংসদ এম. জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের দলকে লক্ষ করে, আমাদের নেতা তারেক রহমানকে লক্ষ করে একটা গভীর ষড়ন্ত্র শুরু হয়েছে আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে।
ইচ্ছায়-অনিচ্ছায় ছোট খাট অপরাধ যখন বিভিন্ন যায়গাতে হয় তখন তার জন্য আসামীর কাঠগড়ায় দাড় করা হয় আমাদের নেতা তারেক রহমানকে। এই গৌরনদী বাসষ্টান্ডে ছাত্রদলের কোন অবুঝ নেতা যদি কোন অপরাধ করে সেটার দায় দায়িত্ব সোস্যাল মিডিয়াতে তারা তারেক রহমানের ঘাড়ে চেপে দিতে চায়। গনমাধ্যমের সংবাদ জোগার করে সোস্যাল মিডিয়াতে একযোগে তারা ঝাপিয়ে পড়ে।
গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ড অডিটরিয়ামে ফ্যাসিবাদের ১৫ বছরে নিহত জুলাই-শহীদসহ সকল শহীদদের স্মরন সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সাহস কাকে বলে যারা গুন্ডা, যারা মাস্তান, যারা গডফাদার তারা দেখে নেন সাহস কাকে বলে। দেখেন আবু সাঈদের ছবি। এই শহীদদের কারনে আজকে আপনাদের সামনে দাড়িয়েছি। আপনারা এই উপজেলায় আসতে পারতেন না। এই শহীদদের কারনে আজকে এখানে এসেছেন, রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন।
শহীদ আবু সাঈদ আর আমাদের এই গৌরনদীর সন্তান, শহীদ ইমরান, শহীদ জামাল শহীদ ইলিয়াস, শহীদ সাগরকে হত্যা করেছে শেখ হাসিনার বাহিনী। র্যাবের পক্ষ থেকে গুম করে ক্রসফায়ারের নামে নাটক করে হত্যা করেছে টিপুকে, কবিরকে।
এর পরে দুপুর ১২টায় গৌরনদী উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইয়্যেদুল আলম খান সেন্টু, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
