বানারীপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
সাব্বির হোসেন, বানারীপাড়া
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় চাখার মাধ্যমিক বিদ্যালয় মাঠে চাখার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এবং বানারীপাড়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ কামরুল হাসান স্বপনের সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মো. মঞ্জুর খান, সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুস সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক ও মো. জাহিদুল হক জাহাঙ্গীর।
এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মল্লিক, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাকির হোসেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ আহমেদ, চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাজী, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব সোহাগ হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
