বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 5 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত | সমবানী

ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার ১৪ ডিসেম্বর সকালে বোরহানউদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে শহীদদের আত্মার শান্তির কামনায় কোরআন তেলাওয়াত শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আমিন মিয়া, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সরোয়ার আলম খান, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ মাকসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা সভাপতি মোঃ ইসমাইল হোসেন গাজী, এনসিপি ভোলা জেলা জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ কাওছার মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা বোরহানউদ্দিন উপজেলা সভাপতি এম এ অন্তর হাওলাদার,বোরহানউদ্দিন প্রেস ক্লাব সভাপতি ফয়সাল আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার অসীম কুমার , উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, জাতীয় সাংবাদিক সংস্থা যুগ্ন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক এইচ এ শরীফ, সদস্য মোঃ তামিম ইসলাম বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মেহেদী মাসুদ।

এছাড়া বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading