শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাট্রামাধবপাড়া ইউনিয়নে হয়ে গেলো পিঠা উৎসব

০ টি মন্তব্য 20 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাট্রামাধবপাড়া ইউনিয়নে হয়ে গেলো পিঠা উৎসব | সমবানী

দিনাজপুরের হাকিমপুর উপজেলা ডাংগাপাড়া মডেল স্কুলে অনুষ্ঠিত হয়ে গেলো নানা রকমের পিঠা উৎসব। স্কুলের শিক্ষার্থীদের সাথে পিঠাপুলির সঙ্গে পরিচিত করাতে এই পিঠা উৎসব আয়োজন করেন স্কুলের প্রধান শিক্ষক।

শনিবার হাকিমপুর উপজেলা খাট্রামাধবপাড়া ইউনিয়নের ডাংগাপাড়া মডেল স্কুল উদ্যোগে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই পিঠা উৎসব আয়োজন করা হয়। এই উৎসব দেখতে এলাকাবাসীসহ স্কুলের ছাত্র- ছাত্রী এবং দুর দুরান্ত থেকে দেখতে আসেন অনেকে।

এতে মেলায় ৮ টি পৃথক স্টলে ছিল ভাপাপুলি, দুধপুলি, খেজুর পিঠা, নিমপাতা পিঠা, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই সহ অর্ধশতাধিক পিঠাপুলি।

অভিভাবক ও শিক্ষাতর্থীরা বলেন, প্রতিবছল যেন এমন পিঠা উৎসবের আয়োজন করা হয়। এখানে অনেক রকম পিঠার সঙ্গে পরিচিত হচ্ছে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা। নতুন নতুন পিঠা খেতে পাড়ায় খুশি তারা।

গ্রাম বাংলাা এই পিঠার ঐহিত্য হারিয়ে যাচ্ছে, তাই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের পরিচিতি করে দিতে এই আয়োজন হয়। এই নতুন প্রজন্ম পুরনো পিঠাগুলো নাম জানতে পারছে এবং পরিচিতি হতে পারছে। এবারের পিঠা উৎসবে প্রায় শতাধিক পিঠা তৈরী করেন আয়োজককারীরা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading