শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ফেন্সিডিল ও গাঁজা জব্দ

০ টি মন্তব্য 36 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ফেন্সিডিল ও গাঁজা জব্দ | সমবানী

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে বিজিবির ভিন্ন ভিন্ন বিশেষ টহলদল ০২টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ করেছে।

গত ০৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮:৪৫ ও একই দিন আনুমানিক ০৬:৩০ মিনিটে বিজিবি এ অভিযান পরিচালনা করে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত পণ্য ভারতীয় ফেন্সিডিল ৯৪ বোতল, যার বাজার মূল্য ৩৭,৬০০/- টাকা, ভারতীয় গাঁজা ৩.২ কেজি, যার বাজার মূল্য ১১,২০০/- টাকা, ও বাইসাইকেল ১টি, যার বাজার মূল্য ৭০০০/-টাকাসহ সর্বমোট বাজার মূল্য ৫৫,২০০/- টাকা।

শিংঝাড় বিওপি’র আওতাধীন দক্ষিণ মানিক কাজী (থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবির টহলদল কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ফেন্সিডিল ৯৪ বোতল উদ্ধার করা হয়।

অন্য এক অভিযানে, বালারহাট বিওপি’র আওতাধীন পূর্ব ফুলমতি (থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম) নামক স্থানে সন্দেহভাজন একটি বাইসাইকেল আসতে দেখে বিজিবি টহল দল থামানোর নির্দেশ দিলে চোরাকারবারী বাইসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বাইসাইকেল হতে ভারতীয় গাঁজা ৩.২ কেজি উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading