সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরানপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

০ টি মন্তব্য 14 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | বিরানপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত | সমবানী

‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে বিরামপুর থানা চত্বরে অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন, বিরামপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা জামায়াতের আমির হাফিজুল ইসলাম,উপজেলা যুব দলের সদস্য সচিব এডভোকেট শিরণ আলম, ইন্জিনিয়ার শাহিনুর ইসলাম সহ উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, আমি বর্তমান দিনাজপুর জেলার এসপি, প্রথমে আমার পুলিশকে আমি ঠিক করেছি, এখন থেকে এলাকার মাদকসহ বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম থেকে এই জেলাকে দূর্নীতি ও মাদক মুক্ত করব ইনশাল্লাহ।

আজকের এই ওপেন হাউজ ডে সাধারণ মানুষের মাঝে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading