শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা | সমবানী

চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১৩-১৫ টাকা কমেছে। রমজানকে ঘিরে যখন অনেক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, তখন পেঁয়াজের এ দরপতনে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে।

আজ ২৩ ফেব্রুয়ারী (সোমবার) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগেও বাজারে দেশী মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ৩০-৩২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা মহিবুল ইসলাম জানান, রমজানের শুরুতে বাড়তি দামের কারণে চাহিদামতো পেঁয়াজ কেনা সম্ভব হচ্ছিল না। এখন দাম কমায় কিছু টাকা বাঁচানো সম্ভব হচ্ছে, যা দিয়ে অন্য বাজার করা সম্ভব।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত জানান, নির্বাচনের কারণে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন কমিয়ে দিয়েছিলেন। একই সময়ে রমজান শুরু হওয়ায় বাজারে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে মোকামে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে সম্প্রতি কৃষকরা রমজানকে ঘিরে পেঁয়াজ উত্তোলন বাড়িয়ে দেয়ায় চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে। ফলে বাজারে দাম কমতে শুরু করেছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, রমজানকে ঘিরে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এতে যারা পেঁয়াজ মজুদ করেছিলেন, তারাও এখন বাজারে পণ্য ছাড়তে শুরু করেছেন। সরবরাহ পরিস্থিতির এ উন্নতি অব্যাহত থাকলে সামনে দাম আরো স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading