শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপ লাইনে সরাসরি দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে তেল আসছে

০ টি মন্তব্য 7 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপ লাইনে সরাসরি দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে তেল আসছে | সমবানী

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপ লাইনে সরাসরি দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে আসতে শুরু করেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। ৬০ ঘন্টার মধ্যে আগামীকাল ডিজেল পৌছাবে ডিপোর সংরক্ষণাগারে।

ডিপোর ব্যবস্হাপক আহসান হাবিব জানান, গতকাল সোমবার বিকাল থেকে পাইপ লাইনে পাম্পিং করে ডিজেল সরবরাহ শুরু হয়েছে নূমালীগড় রিফাইনারী থেকে। পাইপ লাইনে তেল পৌচাচ্ছে ডিপোতে।

জানা গেছে, কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ সেচে জ্বালানী সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানী সরবরাহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপ লাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ভারতের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলতি বছর পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইন বেয়ে।

রাজনৈতিক কর্মসূচিতে রেলপথ এবং যানবাহন চলাচলে ঝুকি এড়াতে ভারতের আসামের নূমালীগড় রিফাইনারী কেন্দ্র থেকে দিনাজপুরের পাবর্তীপুর পর্যন্ত দীর্ঘ পাইপ লাইন স্হাপন করা হয়েছে।

নুমালীগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির জন্য আগেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন নিজস্ব অর্থায়নে এবং বাকি অংক ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।

এছাড়াও আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জালানী মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading