সুনামগঞ্জ জেলার ফসল রক্ষা বাঁধের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন।
প্রতিনিধিঃ
জেলার ৯৫ টি হাওরে এবার ফসলরক্ষা বাঁধের কাজ হবে। সোমবার পর্যস্ত ৪৩৩ কিলোমিটার বাঁধে ৫১০ টি প্রকল্প অনুমোদন হয়েছে। তাতে ১০৩ কোটি টাকা ব্যায় নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে এই বাঁধের কাজের উদ্বোধনের সময়- পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ১২ উপজেলার ৯৫ টি হাওরের ১৭ শ ১৮ কিলোমিটার বাঁধের মধ্যে এক হাজার একশ ১১ কিলোমিটার বাঁধে সার্ভে করা হয়েছে। এরমধ্যে ৬৬০ টি প্রকল্পের মাধ্যমে ৫৮০ কিলোমিটাওে বাঁধের কাজ হবে। রোববার পর্যন্ত ৫১০ টি বাঁধের কাজের অনুমোদন হয়েছে। সবকয়টি বাঁধের কাজ হবে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি’র) মাধ্যমে।
হাওর ট্যুর
জেলার ১২ উপজেলায় ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বললেন, প্রতিবছরই পানি না কমায় ও পর্যাপ্ত মাটি না পাওয়ায় বাঁধের কাজ একসাথে শুরু করা যায় না। তবে যে জায়গা থেকে আগেই পানি নেমে যাবে, সেখানেই আমরা কাজ শুরু করে দ্রুত শেষ করে দেব। পাশাপাশি পিআইসির সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত যেন বাঁধের কাজ সমাপ্ত করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
