বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেবা করতে এসে কেউ যেন কর্তৃত্ববাদী সরকার না হয়ে ওঠে এ জেড এম জাহিদ হোসেন

০ টি মন্তব্য 17 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | সেবা করতে এসে কেউ যেন কর্তৃত্ববাদী সরকার না হয়ে ওঠে এ জেড এম জাহিদ হোসেন | সমবানী

দেশের সেবা করতে এসে কেউ যেন কর্তৃত্ববাদী সরকার না হয়ে ওঠে সেই অনুপ্রেরণা চব্বিশের জুলাই বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা এলাকায় নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারের শেষ মুহূর্তে বাংলাদেশের মানুষ যে দৃশ্য দেখেছে আল্লাহর কাছে প্রর্থনা করি বাংলাদেশে এ দৃশ্য যেন আর পুনরাবৃত্তি না হয়। দেশের সেবা করতে এসে কর্তৃত্ববাদী সরকার কেউ যেন না হয়ে ওঠে সেই অনুপ্রেরণা চব্বিশের জুলাই।’

তিনি আরো বলেন, আন্দোলন করতে গিয়ে গেলো ১৮ বছরে অনেক নেতাকর্মী শহিদ হয়েছে। ৮০০-এর বেশি নেতাকর্মী গুম হয়েছে। এছাড়াও জুলাই আগস্টের যে অকর্ত্য নির্যাতন করে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে তা দেশের নিকৃষ্ট ইতিহাস। আমি দিনাজপুর-৬ আসনের মানুষের পাশাপাশি দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিএনপির ওপর দেশ সেবায় আস্থা রাখার জন্য।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading