রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কোন হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই হিলিতে ডা. এজেডএম জাহিদ হোসেন

০ টি মন্তব্য 6 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | কোন হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই হিলিতে ডা. এজেডএম জাহিদ হোসেন | সমবানী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন আমরা যদি জনগনকে গনতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি ফেব্রুয়ারীর নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে কোন হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই।

আজ মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, শেষ বিচারে জনগন সিন্ধান্ত নিবে তারা কার সাথে থাকবে কার দিকে যাবে। জনগন ভোটাধিকার প্রয়োগ করতে চায় দেশের মালিকানা চায় তাদের অধিকার চায়। জনগন অন্যায় অত্যাচারের বিচার চায়।

লুন্ঠনকৃত অর্থ ফেরত আনতে চায় পাখির মত গুলি করে হত্যার বিচার চায়। ফ্যাসিবাদের বিচার চায়। জনগন কোন অবস্থাতেই নির্বাচনকে প্রলম্বিত করে বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করে স্বৈরাচারের পুর্নবাসন বাংলার জনগন দেখতে চায়না। আজকে যারা বিভিন্ন ভাবে হুঙ্কার দিচ্ছেন তারা প্রকারন্তারে স্বৈরাচারকে পুর্নবাসন করার রাস্তাপ্রশস্থ করছেন। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সহ বিএনপি ও সহযোগীসংগঠনের নেতাকর্মীরা ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading