মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণা সিধলি কলমাকান্দা রাস্তায় ভেঙ্গেচুরে মরণফাঁদে পরিণত হয়েছে

০ টি মন্তব্য 38 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা)
print news | নেত্রকোণা সিধলি কলমাকান্দা রাস্তায় ভেঙ্গেচুরে মরণফাঁদে পরিণত হয়েছে | সমবানী

নেত্রকোণা-সিধলি-কলমাকান্দা সড়ক। সড়কটির জেলা শহরের রাজুর বাজার থেকে সিধলি অংশটি ভেঙ্গেচুরে খানাখন্দে পরিণত হয়েছে। ফলে ঘটছে ছোট-বড় দূর্ঘটনা, দীর্ঘ হচ্ছে হতাহতের পরিসংখ্যান, দুর্ভোগের মাত্রা পৌছেছে চরমে। তাই দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার চান পথচারীরা। এদিকে রাস্তাটির সংস্কারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

নেত্রকোণা জেলা শহর থেকে সিধলি এই ১৩কিলো সড়কের ২কিলোমিটার সংস্কার করা হলেও বাকি ১১কিলোমিটার ভেঙ্গেচুরে মরণফাঁদে পরিণত হয়েছে। বিগত ৩/৪বছর যাবৎ রাস্তাটি ভাংতে ভাংতে বর্তমানে এটি ব্যবহার অনুপযোগী হয়ে পরেছে। তবুও এই ভাঙ্গুর রাস্তা বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে আশপাশের এলাকার লক্ষাধিক মানুষের।

অথচ ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এ রাস্তা জুড়ে খানাখন্দ আর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এতে করে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। এছাড়া ভাঙ্গুর এরাস্তায় সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বয়স্ক, শিশু ও রোগীদের। দুর্ঘটনার কবলেও পরে হতাহতের শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন তারা

রাস্তাটিতে গাড়ি উল্টে বা ইঞ্জিন বিকল হয়ে শারিরিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পরতে হয় বলে জানিয়েছে পরিবহন শ্রমিকেরা।

এমতাবস্থায় অতিগুরুত্বপূর্ণ এরাস্তাটি দ্রুত যথাযথভাবে সংস্কারের দাবি পথচারী, পরিবহন মালিক-শ্রমিক ও স্থানীয়দের।রাস্তাটি সংস্কারে নানান সংকটের কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবুও আগামী কিছুদিনের মধ্যে সংস্কার কাজের প্রক্রিয়া শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা।

মোঃ রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নেত্রকোণা।শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সংস্কার কাজ অনতিবিলম্বে সম্পন্ন করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading