মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

০ টি মন্তব্য 12 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া
print news | বানারীপাড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন | সমবানী

বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,দোয়া দোয়া মোনাজাত ও কেক কেটে দিনটি উৎযাপিত হয়।

শুক্রবার (২ মে) দুপুরে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও দোয়া মোনাজাত উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম,পৌর বিএনপি সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল লস্করের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন
পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস আলী মল্লিক,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জকু,উপজেলা শ্রমিক দলের সি.সহ-সভাপতি সান্টু ডাকুয়া,প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম,স্বেচ্ছাসেবক দলের সাবেক পৌর সভাপতি জাকির হোসেন, যুবদল নেতা জাকির হোসেন,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হোসেন,উপজেলা ছাত্রদল নেতা সাব্বির হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি,অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তাদের বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া মহফিল ও দেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনসহ রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা পালন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদ্যাত আহ্বান জানান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading