রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষেশুভ উদ্বোধন এবং দিন ব্যাপি আলোচনা সভা

০ টি মন্তব্য 5 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষেশুভ উদ্বোধন এবং দিন ব্যাপি আলোচনা সভা | সমবানী

আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে বরগুনার বামনা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “দেশিয় জাত–আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি।”

দেশের ৬১ জেলা এবং ৪৬৬টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো— জনসাধারণকে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, পোষা প্রাণি ও প্রাণিজ প্রযুক্তি সম্পর্কে অবহিত করা, বিজ্ঞানভিত্তিক লালন-পালন কৌশল তুলে ধরা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও বিতরণে সচেতনতা তৈরি করা।

প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের জন্য মোট ছয়টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে—
১) বড় প্রাণি ক্যাটাগরি
২) ছোট প্রাণি ক্যাটাগরি
৩) পোল্ট্রি ক্যাটাগরি
৪) পোষা প্রাণি ক্যাটাগরি
৫) প্রাণিজাত পণ্য ক্যাটাগরি
৬) প্রাণিসম্পদ প্রযুক্তি ক্যাটাগরি

প্রতিটি ক্যাটাগরি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ১৮টি পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার প্রদান করা হবে। অংশগ্রহণকারীদের সনদপত্রও দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বাদল চন্দ্র বর্মন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পলাশ আহমেদ,বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ আকন রানা, উপস্থিত ছিলেন বামনা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দিপক চন্দ্র ঘোষ , ডাঃ অর বিন্দ দাস,উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর হাফেজ মোঃ সাইদুর রহমান,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন জিহাদী বামনা , বরগুনা, মোঃ সোহাগ হোসেন যুব আন্দোলন বামনা, সঞ্চালনা করেন উপজেলা বন কর্মকর্তা মো. সাইদুর রহমান মানিক আকন ।

এ ছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলার খামারি ভাই-বোনেরা উপস্থিত ছিলেন।
কোরআন তিলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ সিরাজুল ইসলাম এবং গীতাপাঠ করেন বাবুল চন্দ্র শীল ।

স্বাগত বক্তব্য দেন লাইভস্টক এক্সটেনশন অফিসার সুমাইয়া বিনতে ছালাম। পরে ডেইরি অ্যাসোসিয়েশন, যুব সংগঠনসহ বিভিন্ন প্রতিনিধিরা প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পুষ্টি নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখেন প্রমুখ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading