সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

০ টি মন্তব্য 7 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ
print news | ফুলপুরে প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত | সমবানী

দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই- এই স্লোগানে ময়মনসিংহের ফুলপুরে ২৮শে এপ্রিল সোমবার দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সাদীয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার ফারুক আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, স্বেচ্ছাসেবক, ছাত্র প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

আলোচনায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহবান জানান।

এক তথ্যে জানা যায়, সরকারী খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র অধীনে মার্চ ২০২৫ পর্যন্ত ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচার প্রার্থীকে আইনি সেবা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) মাধ্যমে এ সেবা দেওয়া হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading