বোরহানউদ্দিনে জাতীয় নাগরিক কমিটির রাইজিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
এস এম সোহেল, ভোলা
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি বোরহানউদ্দিন পৌরসভা হল রুমে সকাল ১১টায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের উপস্থিতিতে এই নাগরিক কমিটির রাইজিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবের শহীদ পরিবারদের প্রতি সম্মান জানানো হয়। এ সময় জুলাই আগস্টের বিপ্লবে নিহত শহীদদের পরিবারবর্গ ফ্যাসিবাদ হাসিনা সরকারের বিচার দাবি করেন।
স্মৃতি স্মরণ করতে গিয়ে কান্না জড়িত কন্ঠে শহীদ নাহিদ ইসলামের মা বলেন পৃথিবীতে আমি চারদিকে এতো মানুষ দেখি আমার নাহিদ ইসলামের মতো একজনকেও খুঁজে পাইনা ,আমার সকল আশা ভরসা স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে , স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমার ছেলের প্রাণ কেড়ে নিলো, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন , সামনে রমজান মাস আসছে, বেঁচে থাকলে আমার ছেলে ৫ ওয়াক্ত নামাজ পড়তো ও কোরান তেলোয়াত করতো । এসময় গোটা হলরুমে এক নিরব পিনপতন ভারি পরিবেশের সৃষ্টি হয়। পরে নিহত অন্যান্য শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য পাত্র সামান্তা শারমিন। তিনি বলেন আজ আমরা বোরহানউদ্দিনে জাতীয় নাগরিক কমিটির রাইজিং মতবিনিময় সভায় উপস্থিত হয়েছি, এই রাইজিং মানে সকলে একত্রিত হয়ে জেগে উঠা। জুলাই আগস্ট বিপ্লবে নিহত শহীদ নাহিদ ইসলামের মায়ের বক্তব্যের রেশ ধরে তিনি আরো বলেন, শহীদ নাহিদ ইসলামের মা যখন কাঁদে তখন আমি অন্য দিকে তাকিয়ে ছিলাম, দেখলাম নাহিদ ইসলামের মায়ের সাথে অন্য মায়েরাও কাঁদে, এরই নাম আমাদের বাংলাদেশ । আমাদের দেশে যখন এক মা কাঁদে তখন অন্য মায়েরাও কাঁদে, আমাদের দেশে যখন এক বাবা কাঁদে তখন অন্য বাবারাও কাঁদে।
নাগরিক কমিটির রাইজিং মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন ফয়সাল , মোঃ রাকিব হোসেন , মোঃ মেহেদী হাসান শরীফ , এ্যাডঃ মোঃ মহিবুল্যাহ খোকন , মোঃ নকিব হোসেন , মোঃ আওলাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
