শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহন পৌরশহরকে পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন করলেন পৌর প্রশাসক মো: শাহ আজিজ

০ টি মন্তব্য 22 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ইউসুফ আহমেদ, লালমোহন, ভোলা
print news | লালমোহন পৌরশহরকে পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন করলেন পৌর প্রশাসক মো: শাহ আজিজ | সমবানী

লালমোহন পৌর শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে লালমোহন চৌরাস্তার মোড়ে, থানার মোড়ে, হাসপাতালের সামনে, কাঁচা বাজারসহ পৌরশহরের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিভিন্ন স্থানে ডাস্টবিন (ময়লা-আবর্জনা ফেলার পাত্র) স্থাপন করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে লালমোহন চৌরাস্তার মোড়ে এই ডাস্টবিনের উদ্বোধন করেন,লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ শাহ আজিজ।উদ্বোধন শেষে তিনি তার বক্তব্যে বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমোহন পৌর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌর শহরের বিভিন্ন স্থানে আজকে ২০টি ডাস্টবিন (ময়লা-আবর্জনা ফেলার পাত্র) স্থাপন করা হয়েছে। এছাড়াও পৌর শহরের বিভিন্ন স্থানে দ্রুত সময়ের মধ্যে আরো প্রায় ৫০টি ডাস্টবিন স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন,লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান,পৌরসভার সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো.নাজিম উদ্দীন,লালমোহন করিমুন্নেছা মহিলা কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading