কাউখালীতে মুড়িতে শিল্পগ্রেডের লবণ ব্যবহার করার অপরাধে দুই মুড়ি ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে খাবার মুড়িতে নিষিদ্ধ শিল্পগ্রেডের লবণ ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সদরের উত্তর বাজার ও আমড়াজুরী ফেরিঘাট এই দুইটি মুড়ির মিলে মঙ্গলবার(৪ মার্চ)মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খাবার মুড়িতে নিষিদ্ধ শিল্পগ্রেডের লবণ ব্যবহার করার অপরাধে খই-মুড়ি প্রোডাক্টস ও হাসান অ্যান্ড রাব্বি এন্টারপ্রাইজ নামীয় দুইটি মুড়ির মিলে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক প্রত্যেক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ও বিএসটিআই এর পরিদর্শক ইয়াছির আরাফাত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, মুড়ি প্রস্তুত করার সময় সাধারণ খাবার লবণের পরিবর্তে শিল্প কারখানার ব্যবহার উপযোগী শিল্প গ্রেডের লবণ ব্যবহার করতে দেখা যায়। দুইটি মুড়ির মিল থেকে জব্দকৃত শিল্পগ্রেডের লবণ তাৎক্ষণিকভাবে নষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
