শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 15 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | গৌরনদীতে যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত | সমবানী

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তর এর স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবাষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্মরণসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যুগান্তরের গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী স্বজন সমাবেশের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি বিএম বেলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, এসএম জুলফিকার, বদরুজ্জামান খান সবুজ, দৈনিক খোলা কাগজের গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান, দৈনিক এশিয়া বানীর গৌরনদী প্রতিিিনধি এসএম মোশারফ হোসেন, নয়া দিগন্তের গৌরনদী সংবাদদাতা আরিফিন রিয়াদ, দৈনিক কালবেলার গৌরনদী প্রতিনিিিধ হাসান মাহামুদ, যায়যায় দিনে গৌরনদী সংবাদদাতা রাজীব হোসেন তারিম, দৈনিক দক্ষিনাঞ্চলের গৌরনদী প্রতিনিধি সৈয়দ নকিবুল হক , দৈনিক বরিশাল বার্তা গৌরনদী প্রতিনিধি মো. জসীম উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখার সহ-সাধারন সম্পাদক জামিল মাহামুদ, প্রচার সম্পাদক মো. নাসিরউদ্দিন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, এ দেশে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মতো স্বাধীনচেতা গণমাধ্যম উপহার দিয়েছেন নুরুল ইসলাম। দূরদশী এই মানুষটি জানতেন স্বামীন গণমাধ্যমের ক্রান্তিলগ্নে ভূমিকা পালনের মত কিছু একটা করে যেতে হবে। আর এই ফসল হচ্ছে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন। গত বছরের জুলাই গণঅভ্যুথানে এই দুটি গণমাধ্যমই সরাসরি বিপ্লবীদে পক্ষে ছিল, যেটি আজ প্রমানিত। এরপর তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মেহেদী হাসান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading