সুনামগঞ্জে জেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
১ মে মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসন,সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।
সকাল ১০ টায় সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন স্তরের শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত শ্রমিক কল্যান ঐক্য পরিষদের আয়োজনে এক আলোচনা সভা ও র্যালী বের করা হয়। শ্রমিক কল্যান ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডিডি এলজি ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, অতিরিক্ত পাবলিক প্রসিকউিটর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী,দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়,সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ সদর উপজেলার বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব আব্দুর রহিম, সুনামগঞ্জ পৌর বিএনপি’র সদস্য সচিব মুর্শেদ আলম, বিএনপি নেতা তফাজ্জুল হোসেন, মমিনুল হক কালারচান,রাকিবুল ইসলাম দিলু ,জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মুজিবুর রহমান, বাবলু মিয়া, বিপ্লব রায়,সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে একটি বিশাল র্যালী শহীদ মিনার থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ডিডি এলজি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকউিটর এডভোকেট শেরেনুর আলী, জেলা কৃষকদলের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,বিএনপি নেতা, ফারুক আহমদ লিলু,মুর্শেদ আলম, রাকিবুল ইসলাম দিলু,তোফাজ্জল হোসেন, জেলা শ্রমিক কল্যান ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ সহ অন্যান্য সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিক দের ন্যায্য মজুরী ও স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ সহ শ্রমিক দের কল্যানে কাজ করার জন্য সবাই কে আহবান জানানো হয়। এছাড়াও হোটেল শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা লিলু মিয়া ,জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নুরের নেতৃত্বে র্যালী ও আলোচনার আয়োজন করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
