মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে রসুলকে নিয়ে কটুক্তিকারী গ্রেফতার

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | গৌরনদীতে রসুলকে নিয়ে কটুক্তিকারী গ্রেফতার | সমবানী

বরিশালের গৌরনদীতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করার অভিযোগে মো. মিলন খান (৫০) নামে এক রাজমিস্ত্রিকে আটক করে স্থাণীয় তৌহিদী জনতা থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে (মিলন) ওই গ্রামের মৃত মো, লাল খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বাসুদেবপাড়া গ্রামের কালিবাড়ি বাজারের একটি চায়ের দোকানে বসে রাজমিস্ত্রি মিলন খান মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে নানা রকম কটূক্তি করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় তৌহিদী জনতা ক্ষোভে ফেঁটে পড়েন।

জনতার ক্ষোভের মুখে পুলিশ সোমবার বিকেলে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে যায়। খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে নবীজীকে অবমাননাকারী মিলন খানের বিচার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

সন্ধ্যার পরে সেখান থেকে অভিযুক্তকে গৌরনদী থানায় নিয়ে গেলে তৌহিদী জনতা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। থানা পুলিশের হাতে আটক অবস্থায় কটুক্তিকারী মিলন খান হ্যান্ড মাইকে তৌহিদী জনতার কাছে ক্ষমা চান ও তওবা পড়ে নিজেকে নবীজির উম্মত বলে ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা শান্ত হয় ও তাকে ক্ষমা করে দিয়ে ঘরে ফিরে যায়।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, বিক্ষোভকারী তৌহিদী জনতা মধ্যে থেকে কেউ অভিযুক্ত মিলন খানের বিরুদ্ধে থানায় মামলা করতে রাজি হয়নি। তাই পুলিশ আইনের ৩৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading