ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রতিনিধিঃ
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি মো. মামুনুর রশিদ (৫০) র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে মাগুরা জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকায় র্যাব-১৩ (দিনাজপুর) ও র্যাব-৬ (ঝিনাইদহ)-এর যৌথ আভিযানিক দল তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মো. মামুনুর রশিদ (৫০) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামুনুর রশিদ ও তার সহযোগীরা হাকিমপুর উপজেলার তুলশীগঙ্গা নদীর ধারে রহমতের আবাদী জমির পাশে ভিকটিমকে ডেকে নিয়ে মারধর করে গুরুতর জখম করে। এসময় হত্যার উদ্দেশ্যে তাকে জোরপূর্বক ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে ৯ জুলাই সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচ বগুড়ায় মারা যান।
ঘটনার পর নিহতের পিতা বাদী হয়ে হাকিমপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং-১১/১৪১, তাং-০৯/০৭/২০২৫ খ্রিঃ, ধারা ৩০২/৩৪ দঃবিঃ ১৮৬০)। বিষয়টি এলাকায় ও গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
অবশেষে ১৯ আগস্ট ভোরে যৌথ অভিযানে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
